পূর্বের যেকোন হজের চেয়ে আগামী হজ্জ ব্যবস্থাপনা আরও উন্নত হবে – ধর্ম প্রতিমন্ত্রী
পূর্বের যেকোন হজের চেয়ে আগামী হজ্জ ব্যবস্থাপনা আরও উন্নত হবে – ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, পুর্বের যেকোন হজ্জের চেয়ে আগামী হজ্জ ব্যবস্থাপনা আরও উন্নত হবে।
ঢাকার আশকোনায় বাংলাদেশ হজ্জ অফিসের সভাকক্ষে পবিত্র হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে পূর্ব প্রস্তুতি হিসেবে হজ্জ কার্যক্রমে সম্পৃক্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর, সংবাদ বিজ্ঞপ্তি।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হজ্জ কার্যক্রমে সম্পৃক্ত মন্ত্রণালয়/ বিভাগ/ সংস্থা ও সংগঠনের অংশীজনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ফরিদুল হক খান আরো বলেন, ইতোপূর্বে যারা হজ্জের নিবন্ধন করেছেন তারাই অগ্রাধিকার ভিত্তিতে হজে গমণ করতে পারবেন। কোন ক্রমেই ক্রমধারা (সিরিয়াল) ভঙ্গ কর হবেনা। হজের পুরো কার্যক্রম অটোমেশন করা হয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির উন্নতিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর বাংলাদেশের হজযাত্রীগণের হজ্জ গমণের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে রাজকীয় সৌদি সরকার সহসাই ডিক্রি জারি করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশ হতে হজ্জে গমণের সুযোগ তৈরি হলে হজ্জযাত্রীগণ যাতে সুষ্ঠু ভাবে হজ্জ পালন করতে পারেন এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। পুর্বের যেকোন হজের চেয়ে আগামী হজ্জকে আরও উন্নত, নির্বিঘ্ন ও নিরাপদ করতে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ হতে কত সংখ্যক হজ্জযাত্রী হজ্জে গমণ করতে পারবেন বিষয়টি সৌদি – বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তিতে নির্ধারিত হবে।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০১৯ সালে বাংলাদেশের প্রায় ৪৫ শতাংশ হজ্জযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হয়েছিল। এ বছর বাংলাদেশের পূর্ণ সংখ্যক হজ্জযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হবে।
ছবিঃ সংগ্রহ

