কাবা

পবিত্র হজ্জ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন ৫৮ হাজার ১১৮ জন যাত্রী

চলতি বছর হজ্জ পালনের জন্য বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত ৫৮ হাজার ১১৮ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

মঙ্গলবার (৫ জুলাই) হজ্জ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, সোমবার (৪ জুলাই) দিনগত রাত ২টা পর্যন্ত ৫৮ হাজার ১১৮ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৮৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ২৯ জন।

এ ছাড়া বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত ১৬০টি হজ্জ ফ্লাইট ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইনসের ৬১টি ও ফ্লাইনাসের ১২টি।

এদিকে, হজ্জ পালন করতে গিয়ে চলতি বছর এখনও পর্যন্ত ১২ বাংলাদেশি হ যাত্রীর মৃত্যু হয়েছে।

আগামী ৮ জুলাই পবিত্র হজ্জ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ্জ পালনে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। হজ্জ যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ্জ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

ছবিঃ সংগ্রহ

আরও খবর