সতর্ক সংকেত আবহাওয়া

ভারী বর্ষণে পাহাড়ী এলাকায় ভূমিধসের আশংকা

বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে

অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশংকা রয়েছে । আগামী মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে । তবে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকেন অতি ভারী বর্ষণ হতে পারে । আজ চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০৩ মিলিলিটার , টেকনাফে ১০১ মিলিলিটার ও বরিশালের খেপুপাড়ায় ১০২ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে

উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের আধিক্যের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা , উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দর গুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ।

চট্টগ্রাম , কক্সবাজার , মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে । নদী বন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে । উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে ।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে , রংপুর , ময়মনসিংহ , সিলেট , ঢাকা , বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।

ছবিঃ সংগ্রহ    

আরও খবর