প্রবল বর্ষণে আকস্মিক বন্যার কবলে ওয়াশিংটন ডিসি
প্রবল বর্ষণে আকস্মিক বন্যার কবলে ওয়াশিংটন ডিসি
আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি ও এর আশপাশের এলাকায় সোমবার রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে । এর ফলে বিদ্যুৎ বিভ্রাট ও পরিবহণ ব্যবস্থায় বিঘ্নিত হচ্ছে ।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস ( এনডব্লিউএস ) আকস্মিক বন্যায় সতর্কতা জারি করেছে । এনডব্লিউএস জানায় , প্রবল বর্ষণে রাস্তাঘাট ডুবে গেছে । রোনাল্ড রিগ্যান বিমান বন্দরে মাত্র এক ঘণ্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে । বিমান বন্দর ও রেল চলাচলে সমস্যা সৃষ্টি হওয়ায় বিলম্ব ঘটছে ।
স্থানীয় টিভি চ্যানেলে প্রচারিত সংবাদে দেখা যায় , মনুমেন্টে যানবাহন পানিতে ডুবে গেছে । অনেকে বাড়ীর ছাদে আশ্রয় নিয়েছে । হোয়াইট হাউসও রেহাই পায়নি বন্যার কবল থেকে । এর নীচতলার অফিস ঘরে মেঝে চুইয়ে পানি ঢুকেছে ।
জরুরি সেবা সংস্থা জানায় , নাগরিকরা তাদের কাছে সাহায্য চাইছে । তবে প্রাণহানির কোন খবর পাওয়া যায় নি ।
ছবিঃ সংগ্রহ

