আবহাওয়া

মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী তিন দিনে উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।  এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পযন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১২ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪২ মিনিটে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর