সুস্থ থাকতে চান

সুস্থ থাকতে চান !

আমরা সবাই চাই সুস্থ থাকতে । সুস্থ থাকার জন্য কম বেশি কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরী । আসুন এবার জেনে নিই যে কাজগুলো আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবেঃ

খাবার আগে বা খাবার পরিবেশনের আগে ভালো করে হাত পরিষ্কার করুন । সাবান দিয়ে আন্ততঃ পক্ষে ২০ সেকেন্ড হাত ধুতে হবে ।

নিরাপদ ও পরিশোধিত পানি পান করুন । গুনগত মানসম্পন্ন ফিলটার ব্যবহার করুন । লক্ষ্য রাখুন পানি রাখার পাত্র যেন দূষিত না হয় । প্রতিদিন ২ থেকে ৩ লিটার পানি পান করুন ।

খাদ্য তালিকায় শাক-সবজি , ফলমূল , সুষম খাবার রাখুন । ভিটামিন , মিনারেল, ফাইবার ও প্রোটিনযুক্ত খাবার শরীরের সুস্থতায় সহায়তা করে । প্রোটিন শরীরের ওজন না বাড়িয়ে মানসম্মত ভাবে শক্তি বাড়িয়ে দেয়।

নিয়মিত অল্প করে বাদাম খান । এতে রয়েছে দেহের প্রয়োজনীয় মৌলিক উপাদান । সপ্তাহে দুই তিন দিন বাদাম খেলে হৃদরোগের ঝুঁকি কমে । প্রতিদিন খাবারের তালিকায় দুধ রাখুন । এতে রয়েছে শরীরের জন্য উপকারী ভিটামিন ও খনিজ পদার্থ ।

লবণ ,চর্বি ,শর্করা যুক্ত খাবার যেন আতিরিক্ত হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন । আতিরিক্ত লবণ রক্তচাপ বাড়িয়ে দেয় । স্বাস্থ্যের পক্ষে ভাল এমন তেল ব্যবহার করুন । সসেজ, মাখন, চীজ এগুলোতে প্রচুর পরিমাণে চর্বি থাকে ।এশীয় রান্নায় আদা, রসুন, পেঁয়াজের ব্যবহার হয়ে থাকে । পেঁয়াজ, রসুন ক্যান্সার রোধে এবং আদা ব্যাকটেরিয়া রোধে সহায়তা করে । প্রয়োজনের অতিরিক্ত চিনি না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো ।

নিয়মিত হালকা ব্যায়াম করুন । শারীরিক পরিশ্রম ওজন কমাতে,বিষণ্ণতা, রক্তচাপ, ডায়াবেটিস ও অকাল মৃত্যুর ঝুঁকি কমায় । খাবার খাওয়ার সময় ধীরে ধীরে চিবিয়ে খান । এতে খাবার সহজে হজম হয়।

পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের কোন বিকল্প নেই । দৈনিক ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া ও একই সময় ঘুম থকে ওঠার চেষ্টা করুন ।

কি খাচ্ছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, কতটা খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ । তাই খাওয়ার সময় খিদে শেষ হয়ে গেলেও খেতে থাকবেন না ।

এইচ/

ছবিঃ সংগ্রহ

আরও খবর