সুদান

সুদানে বিক্ষোভকারী ও জেনারেলদের মধ্যে চুক্তি স্বাক্ষর

সুদানে বুধবার বিক্ষোভকারী ও ক্ষমতাসীন জেনারেলদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে । এর মধ্যদিয়ে দেশটির শাসন ব্যবস্থায় একটি বেসামরিক প্রশাসন গঠনের সুযোগ তৈরি হলো ।

গত এপ্রিলে সামরিক হস্তক্ষেপে প্রেসিডেন্ট ওমর আল-বশীর ক্ষমতাচ্যুত হওয়ার পর বিক্ষোভকারীরা একটি বেসামরিক প্রশাসন গঠনের দাবী জানিয়ে আসছিল

এএফপি’র এক সংবাদদাতা জানান , উভয় পক্ষ রাজনৈতিক ঘোষণা শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর করেছে । চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর তারা এ চুক্তি স্বাক্ষর করেন ।

ক্ষমতাসীন সামরিক পরিষদের উপ-প্রধান মোহাম্মদ হামদান দাগালো বলেন , এ চুক্তি ছিল সুদানের একটি ঐতিহাসিক মুহূর্ত । জেনারেলদের পক্ষ থেকে দাগালো চুক্তিতে স্বাক্ষর করেন ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর