সুপ্রিম কোর্ট

আজ খুলছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ

অবকাশ শেষে ৪৪ দিন পর আজ থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। গত ২ সেপ্টেম্বর থেকে অবকাশকালীন ছুটি শুরু হয় সুপ্রিম কোর্টে।

খোলার দিন থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত ৫৫ বেঞ্চে শুনানির জন্য মামলার কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বেঞ্চে রোববারের কার্যতালিকায় শুনানির জন্য এক হাজার ৬৫৮টি মামলা রয়েছে।

অবকাশকালীন ছুটি শেষে আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মূল ভবনের ভেতরের লনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী সই করা এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর