এল চাপো

“এল চাপো’র ” যাবজ্জীবন কারাদণ্ড

একসময়ের বিশ্বের অন্যতম কুখ্যাত মাদকসম্রাট মেক্সিকোর জোয়াকিন ‘ এল চাপো ‘ গুজমকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত । বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে , ১০টি অভিযোগে অপরাধী প্রমাণিত হওয়ায় এই আদেশ দেওয়া হয়েছে । নিউইয়র্কের একটি আদালত কক্ষে তাকে যাবজ্জীবনের কারাদ দিয়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত সুপারম্যাক্স কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় ।

যাবজ্জীবন কারাদণ্ডের ফলে এল চাপোকে ৩০ বছরেরও বেশী সময় যুক্তরাষ্ট্রের কারাগারে আটক থাকতে হবে । এছাড়া তাকে ১ হাজার ২০০ কোটি ৬০ লক্ষ ডলার জরিমানা করা হয়েছে

এল চাপো যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশী মাদক সরবরাহকারী মেক্সিকোর সিনালোয়া কার্টেলের প্রধান ছিলেন । ২০১৫ সনে সুরঙ্গপথে মেক্সিকোর কারাগার থেকে তিনি পালিয়ে যান । কিন্তু পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে ২০১৭ সনে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করা হয় ।

এল চাপো কারাগারে তার ওপর নির্যাতনের অভিযোগ তোলেন । এছাড়া ন্যায় বিচার পান নি বলেও অভিযোগ তোলেন তিনি । জুরিরা মিডিয়া কাভারেজ দ্বারা প্রভাবিত ছিলেন দাবি করে তিনি বলেন , ‘ এটা ছিল একটি লোক দেখানো বিচার ।‘

ছবিঃ সংগ্রহ

আরও খবর