সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, রাঙ্গামাটি ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে,তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ক্রমে দূর্বল হতে পারে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৯ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

