জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় ( বাদ মাগরিব ) বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে ।
সভায় ১৪৪০ হিজরি সনের যিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে । ইসলামিক ফাউন্ডেশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ ।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেলে ফোন , ফ্যাক্স নম্বর অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে ।
টেলিফোন নম্বরঃ ৯৫৫৯৬৪৩ , ৯৫৫৫৯৪৭ , ৯৫৫৬৪০৭ , ৯৫৫৮৩৩৭ , ৯৫৫৯৪৯৩ ।
ফ্যাক্স নম্বরঃ ৯৫৬৩৩৯৭ , ৯৫৫৫৯৫১ ।
ছবিঃ সংগ্রহ

