জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার হেগ সফর করছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতৃত্বের সাথে সাক্ষাত করবেন। এ আদালত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তার মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর, এএফপি।

যুদ্ধাপরাধের অভিযোগে মার্চ মাসে এ আদালতের রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার কথা উল্লেখ করে মুখপাত্র সের্গেই নাইকিফোরোভ এএফপি’কে বলেন,  আমরা দ্যা হেগে রয়েছি। আমরা আন্তর্জাতিক আদালতের নেতাদের সাথে সাক্ষাত করবো।

ছবিঃ সংগ্রহ

আরও খবর