স্বর্ণ স্বর্ণ

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। গত এক সপ্তাহে প্রতি আউন্সে দাম কমেছে ৩৪ ডলার।

তবে দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৯৮ হাজার ৪৪৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির  দাম  ৯৩ হাজার ৯৫৪ টাকা । ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৭৫০ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৮৭৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা। বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল দুই হাজার ১১ ডলার। সপ্তাহ শেষে তা কমে এক হাজার ৯৭৭ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৩৩ দশমিক ৭৮ ডলার। সপ্তাহের ব্যবধানে সোনার দাম বড় অঙ্কে কমলেও শেষ কার্যদিবসে বড় উত্থান হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১৯ দশমিক ২৪ ডলার বা দশমিক ৯৮ শতাংশ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর