সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ গঠন

৪ আগস্ট থেকে ১৭ আগস্ট  পর্যন্ত সাপ্তাহিক ছুটি , সরকার ঘোষিত ঈদুল আযহার ছুটি এবং কোর্টে অবকাশের কারণে টানা ১৪ দিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে

আগামী ১৮ আগস্ট থেকে যথারীতি সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে । এ সময় নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরী বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি । প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরী বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন করা হয়েছে

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্টার মোঃ আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় , হাইকোর্টের ৫টি দ্বৈত বেঞ্চ এবং তিনটি একক বেঞ্চে অবকাশে জরুরী মামলা সংক্রান্ত কার্যক্রম চলবে । এ বিষয়ে বিস্তারিত তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে

ছবিঃ সংগ্রহ

আরও খবর