মাকামে ইবরাহীম

হযরত ইবরাহীম (আঃ) এর মাকামে ইবরাহীম

মাকাম শব্দের আভিধানিক অর্থ , দন্ডায়মান ব্যক্তির পা রাখার জায়গা। আর মাকামে ইবরাহীম হল সেই পাথর যেটা কাবা শরীফ নির্মাণের সময় ইসমাইল(আঃ) নিয়ে এসেছিলেন, যাতে তাঁর পিতা ইবরাহীম( আঃ) এর উপর দাঁড়িয়ে কাবা শরীফের নির্মাণ কাজ পরিচালনা করতে পারেন। ইসমাইল (আঃ) পাথর এনে দিতেন, ইবরাহীম(আঃ) তাঁর পবিত্র হাতে তা কাবার দেয়ালে রাখতেন। কাবার নির্মাণ কাজ শেষ হওয়ার পর এই পাথরটিকে কাবার নিকটে সংরক্ষণ করে রাখা হয়েছে

মাকামে মাইবরাহীম পাথরটি ২০ সেন্টিমিটার লম্বা । প্রস্থে ১১ সেন্টিমিটার । একটি ১০ সেন্টিমিটার গভীর অন্যটি ৯ সেন্টিমিটার গভীর

বর্তমানে কাবার প্রবেশমুখে ১০ মিলিমিটার পুরু গ্লাস দিয়ে পাথরটি সংরক্ষণ করে রাখা হয়েছে
পাথরটি যেখানে অবস্থিত, তাঁর নিকটেই কাবার নির্মাণকাজ শেষ হওয়ার পর হযরত ইবরাহীম (আঃ) দুই রাকাত নামায আদায় করেছিলেন । তাওয়াফ সম্পন্ন হওয়ার পর হাজীরা মাকামে ইবরাহীমের নিকটে ইবরাহীম(আঃ) এর অনুকরণে দুই রাকাত নামায আদায় করেন

আল কোরআনে বলা হয়েছে , …………” আর তোমরা ইবরাহীমের দাঁড়ানোর জায়গাকে নামাযের জায়গা বানাও “……… ( সূরা বাকারা, আয়াতঃ ১২৫)

এই পাথরটি আল্লাহ্‌ জান্নাত থেকে হযরত ইবরাহীমের নিকট প্রেরণ করেন । এর সাথে আরও দুটি পাথর ইবরাহীম (আঃ) কে প্রেরণ করেন । একটি হজরে আসওয়াদ ,আপরটি বনী ইসরাইলদের পাথর ।
মাকামে ইবরাহীম শত শত বছর ধরে অক্ষত অবস্থায় বিদ্যমান রয়েছে । কাবার পূর্বদিকেই এর অবস্থান ।

tor-e-tokka.com# h/@.

ছবিঃ সংগ্রহ

আরও খবর