কাবা

আজ পবিত্র হজ্জ          

সারাবিশ্বের ১৫০টি দেশ থেকে মক্কায় সমবেত হওয়া ২৫ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ্জ পালনের আনুষ্ঠানিকতা শুরু করেছেন । ‘ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক , লাব্বাইক লা-শারিকা লাকা লাব্বাইক । ইন্নাল হামদা ওয়ান নেয়ামাতা লাকা ওয়াল মুলকা লা-শারিকা লাকা ‘ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান ।  

পবিত্র হজ্জের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শুক্রবার থেকে  । গতকাল সারাদিন মিনায় অবস্থান করেছেন হাজীরা । স্থানীয় সময় বৃহস্পতিবার এশার নামাযের পর থেকে মিনার পথে রওনা হন লাখো হাজি ।  

আগামী কয়েকদিন মিনা , আরাফাত , মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজ্জ সম্পন্ন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা । ৮ জিলহজ সারাদিন মিনায় অবস্থান শেষে পরদিন আরাফাতের উদ্দেশ্যে রওনা হন হাজিগণ । মুজদালিফে রাত্রি যাপন ও পাথর সংগ্রহ করে ১০ জিলহজ আবারও তারা মিনায় ফিরবেন । এরপর ১১ ও ১২ তারিখে হজ্জের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন হাজিরা ।  

চলতি বছর হজ্জ পালন করছেন প্রায় ২৫ লক্ষের বেশি মুসলমান । এ বছর  বাংলাদেশ থেকে ১ লক্ষ ২৭ হাজার হাজি পবিত্র হজ্জ পালন করছেন ।

 ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি পবিত্র হজ্জ । বিশ্বর বৃহত্তম ধর্মীয় সমাবেশ গুলোর অন্যতম । শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জীবনে একবার হজ্জ সম্পাদন করা ফরজ । জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১২ তারিখ পবিত্র হজ্জের জন্য নির্ধারিত সময় । ধারাবাহিক ভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে হজ্জ পালন করতে হয় । পবিত্র মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান করে পবিত্র হজ্জ পালনে পাঁচ দিন সময় লাগে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর