ফেসবুকে চাকমা ভাষা
ফেসবুকে চাকমা ভাষা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার বাংলাদেশি ভাষা অঞ্চল হিসেবে যুক্ত হলো চাকমা ভাষা ।
ফেসবুকে চাকমা ভাষা যুক্ত করতে দীর্ঘদিন থেকে কাজ করছেন জ্যোতি চাকমা । বছরখানেক আগে নিজেদের ভাষাকে যুক্ত করতে ফেসবুককে অনুরোধ করে লিখিত আবেদন করেন তিনি । এরপর চাকমা ভাষাকে যুক্ত করে ফেসবুক কর্তৃপক্ষ । এখন ভাষাঞ্চল হিসেবে যুক্ত হয়েছে চাকমা । পরে চাকমা ভাষা ফেসবুকে যুক্ত হতে পারে ।
বাংলাদেশের দ্বিতীয় কোন ভাষাঞ্চল হিসেবে ফেসবুক প্ল্যাটফর্মে একে যুক্ত করা হলো । বাংলাদেশ , ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে প্রায় ১০ থেকে ১৫ লক্ষ চাকমা ফেসবুক ব্যবহারকারী রয়েছে । এর আগে গুগল তাদের জিবোর্ডে চাকমা কিবোর্ড যুক্ত করেছে ।
ছবিঃ সংগ্রহ

