পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস দুবাইয়ে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ কপ-২৮ সম্মেলনে যোগ দেবেন। আগামী ৩০ নভেম্বর জলবায়ু বিষয়ক গুরুত্বপূর্ণ সম্মেলন শুরু হবে।

ইতালির রাই ওয়ান টেলিভিশনকে তিনি বলেন,  আমি দুবাই যাবো। সেখানে তিনদিন থাকবো। ১৯৯৫ সালে শুরু হওয়ার পর এ প্রথম কোন পোপ কপ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।

ফ্রান্সিস পোপ হিসেবে ২০১৩ সালে দায়িত্ব নেন। ৮৬ বছরের এই পোপ জলবায়ু ইস্যুটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর