ভূমিকম্প

বুধবার ইন্দোনেশিয়ার বান্দা সাগরে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের জন্য কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। 

ইউএসজিএস জানায়, প্রাথমিকভাবে স্থানীয় সময় সকাল ১১:৫৩ টায় (০৪৫৩ জিএমটি) ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে রিপোর্ট করা হয়েছিল। 

ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থ বিষয়ক সংস্থা বা বিএমকেজি জানিয়েছে, দ্বীপপুঞ্জের তানিম্বার দ্বীপপুঞ্জের সাউমলাকি শহরে কম্পনটি মাঝারিভাবে অনুভূত হয়েছে।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার- এর অবস্থানের কারণে ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়। তীব্র ভূমিকম্পের একটি চাপ যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।

গত বছরের নভেম্বরে দেশের প্রধান দ্বীপ জাভাতে জনবহুল পশ্চিম জাভা প্রদেশে ৫ দশমিক ৬-মাত্রার ভূমিকম্পে ৬০২ জনের মৃত্যু হয়েছিল।

২০০৪ সালে একটি ৯ দশমিক ১-মাত্রার ভূমিকম্প সুমাত্রার উপকূলে আঘাত হানে এবং একটি সুনামির সূত্রপাত করে যা ইন্দোনেশিয়ার প্রায় ১৭০,০০০ সহ সমগ্র অঞ্চলে ২২০,০০০ জন নিহত হয়েছিল।

আরও খবর