রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ চার দিনের সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পাবনায় এটি তাঁর তৃতীয় সফর।

সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পাবনা পৌঁছাবেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান।

জানা গেছে, আজ ১৫ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পাবনায় পৌঁছাবেন। দুপুর ১২টা ৫০ মিনিটে অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের হেলিপ্যাডে নামবেন তিনি। এরপর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন। সেখানে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।

পরদিন ১৬ জানুয়ারি বেলা ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন রাষ্ট্রপতি। বেলা ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন। আবার সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

এরপর ১৭ জানুয়ারি বেলা ১১টার দিকে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন। এদিনও তিনি সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও খবর