হজ্জ

দেশে ফিরেছেন ১৯ হাজার হজ্জযাত্রী      

পবিত্র হজ্জ পালন শেষে গতকাল ২১ আগস্ট পর্যন্ত ১৯ হাজার ৮৪০ জন হজ্জযাত্রী দেশে ফিরেছেন । ধর্ম মন্ত্রণালয় হজ্জ বুলেটিনে এ তথ্য প্রকাশ করেছে

গত ১০ আগস্ট পবিত্র হজ্জ অনুষ্ঠিত হয় । ১৭ আগস্ট থেকে শুরু হয়েছে ফিরতি হজ্জ ফ্লাইট এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকবে

মোট ৫৫ টি ফ্লাইটে হাজ্জযাত্রীগণ দেশে ফেরেন । এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৩ টি ও সৌদি এয়ারলাইন্স ক্তৃক ৩২ টি ফ্লাইট পরিচালিত হয় । চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লক্ষ ২৬ হাজার ৯২৩ জন পবিত্র হজ্জ পালন করেন

দেশে প্রত্যাবর্তনকারী সর্বমোট  হাজ্জী ১৯, ৮৪০ জন । হজ্জব্রত পালনকালে ইন্তেকাল করেছেন ৯৫ জন হাজ্জযাত্রী । পুরুষ ৮১ জন ও মহিলা ১৪ জন । মক্কায় ৮৪ জন , মদিনায় ১০ ও জেদ্দায় ১ জন হাজ্জী ইন্তেকাল করেন ।

ছবিঃ সংগ্রহ  

আরও খবর