গাংচিল

গাংচিল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী     

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘ গাংচিল ‘ উদ্বোধন করেছেন

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি উদ্বোধন করেন

বিমান সূত্র জানায় , উদ্বোধনের পর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার গাংচিল আজ বিকেল পাঁচটায় এর প্রথম ফ্লাইটে দুবাই যাবে । ১৫ তম বিমান হিসেবে তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার গত ২৫ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয় । ২৫ জুলাই বিকেলে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং ফ্যাক্টরি থেকে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে

সূত্র জানায় , প্রধানমন্ত্রী সবকটি ড্রিমলাইনারের নামকরণ করেন । ‘আকাশবাণী ‘ নামের প্রথম বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার গত বছর আগস্টে এখানে আসে । ‘ হংসবলাকা ‘ নামের দ্বিতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার আসে গত বছর ডিসেম্বরে ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন বিমান প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির ১০ টি নতুন বিমান ক্রয়ের জন্য ২ দশমিক ১ বিলিয়ন ইউএস ডলারের একটি চুক্তি করে ।

ইতোমধ্যে বহরে যুক্ত হয়েছে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর , ২টি ৭৩৭-৮০০ এবং ৩টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ।

‘ রাজহংস ‘ নামের চতুর্থ ড্রিমলাইনারটি আগামী মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে যুক্ত হবে বলে সূত্র জানায় ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর