মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে তার সরকার সবকিছু করবে – বাইডেন
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ায় সম্ভাব্য যে কোন বড় ধরনের যুদ্ধ ঠেকাতে তার সরকার সবকিছু করবে। খবর, এএফপি।
হোয়াইট হাউসের সাউথ লনে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেছেন, তার প্রশাসন ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন।
তিনি বলেছেন, তার প্রশাসন একটি বৃহত্তর যুদ্ধ থেকে দুই দেশকে বিরত রাখতে যা যা করা দরকার করবে। আমরা এখনও কঠোরভাবে চাপ দিচ্ছি।
ছবিঃ সংগ্রহ

