দাবানল

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য জুড়ে রোববার বেশ কয়েকটি দাবানল জ্বলছে, কর্তৃপক্ষ জানিয়েছে, বাসিন্দাদের জোর করে সরিয়ে নেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে এবং এতে অন্তত একটি বাড়ি ধ্বংস করেছে। খবর, এএফপি ।

প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে শনিবার ৮০টি স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে, যার সাথে শত শত দমকলকর্মীরা লড়াই করছে।

দমকল কর্তৃপক্ষ রোববার বলেছে, রাজ্যের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে দুটি স্থানে দাবানল সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সম্ভবত বেশ কিছু সময় ধরে জ্বলবে। দাবানলে ১৯০০ হেক্টরের বেশি বন পুড়ে গেছে এবং এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। এলাকার মজুত শস্য এবং কৃষির ক্ষতি হয়েছে । রাজ্যের পশ্চিমাঞ্চলে অন্তত একটি বাড়ি ধ্বংস হয়েছে, তবে আরও ঘরবাড়ি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে।

দমকল কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, জাতীয় উদ্যান থেকে সরিয়ে নেওয়া শত শত বাসিন্দাদের মধ্যে ১০ জন হাইকার রয়েছেন।

রোববার পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ নিরাপদ বলে না জানানো পর্যন্ত উচ্ছেদকৃত বাসিন্দাদের বাড়ি ফেরা এড়াতে অনুরোধ করেছে । রোববার বিকেলে রাজ্যটিতে প্রবল বাতাস প্রবাহিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আগে পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ করতে পারে।

বেশ কিছু বৃষ্টি ভেজা বছরের পর ২০১৯-২০২০ সাল থেকে অস্ট্রেলিয়ায় বিপর্যয়কর ব্যাপক দাবানল পরিস্থিতি শুরু হয়েছে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির ২০২০ সালের সমীক্ষা অনুসারে, জলবায়ু পরিবর্তনের ফলে ১৯০০ সালের তুলনায় আবহাওয়ায় তীব্র দাবানলের ঝুঁকি ৩০ শতাংশ বেড়েছে।

আরও খবর