হজ্জ যাত্রীর ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে
কোনো হজ্জ যাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে।
বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ্জ-১ শাখার উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত ২০২৫ সনের হজ্জ কার্যক্রম পরিচালনাকারী সকল এজেন্সি, লিড এজেন্সির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো এক অবহিতকরণ পত্রে এ কথা জানানো হয়।
ধর্ম মন্ত্রণালয় জানায়, সৌদি ই-হজ্জ সিস্টেমে ২০২৫ সনের হজ্জে ভিসা সম্পন্ন হওয়া হজ্জ যাত্রীর ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। এ সুযোগ দেওয়ার ফলে কোন হজ্জ যাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে ভিসা বাতিলকারী হজ্জ যাত্রীর নিকট হতে ভিসা ফি ও ইলেক্ট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। বিষয়টি হজ্জ যাত্রী ও হজ্জ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।
ছবিঃ সংগ্রহ

