তাপদাহ থাকবে আবহাওয়া

আগামী দুইদিন দেশের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে। রোববার পর্যন্ত এই তাপ প্রবাহ বয়ে যাবে। তবে সোমবার দেশের তাপ প্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে। শনিবার ও রোববার এই তাপ প্রবাহ বিরাজ করবে। তবে সোমবার থেকে তা কিছুটা প্রশমিত হতে পারে।

এদিকে আবহাওয়ার এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং দুপুর ২ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা মধ্যে কোথাও কোথাও তা তীব্র তাপ প্রবাহ আকারে বিরাজ করতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও খবর