আবহাওয়া

সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

উত্তর – পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে । এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা , উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে । আবহাওয়া অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে

চট্টগ্রাম , মংলা , কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বরষন হতে পারে । এছাড়া সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস

এ/

ছবিঃ সংগ্রহ

আরও খবর