২০২২ ফিফা বিশ্বকাপের লোগো উন্মোচন করল কাতার
২০২২ ফিফা বিশ্বকাপের লোগো উন্মোচন করল কাতার
২০২২ ফিফা বিশ্বকাপের লোগো উন্মোচন করল কাতার । বিশ্বকাপের নতুন এই লোগো দোহা ও কাতার সহ বিশ্বের বিভিন্ন স্থানে জনসমক্ষে প্রদর্শন করা হয়েছে ।
লোগোতে চিত্রিত আট সংখ্যা দিয়ে টুর্নামেন্টের জন্য নির্ধারিত ৮ টি স্টেডিয়ামকে বোঝানো হয়েছে । প্রতীকের গায়ের বাঁক দিয়ে মরু পাহাড়ের বালির ঢেউকে বোঝানো হয়েছে । লোগোতে একটি শাল ব্যবহার করা হয়েছে । যেহেতু নভেম্বর – ডিসেম্বর নাগাদ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তাই শীতের প্রতীক হিসেবে শাল ব্যবহৃত হয়েছে । সাধারণত জুন – জুলাইতে বিশ্বকাপের আয়োজন করা হয় , কিন্তু সেসময় কাতারে তীব্র গরম থাকে বিধায় শীতকালীন বিশ্বকাপ দেখতে পাবে ফুটবলপ্রেমিরা ।
ফিফা’র পরিকল্পনা ছিল , কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়বে । ৩২ এর স্থলে ৪৮ করা হবে । আপাতত ফিফার সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না । ফিফা জানিয়েছে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ছে না ।
তবে ৪৮ দলের বিশ্বকাপ ২০২৬ সালের আয়োজনে দেখা যাবে বলে জানায় ফিফা । কানাডা , যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ সালের বিশ্বকাপ ।
বিশ্বকাপ সাধারণত ৩২ দিনের হয়ে থাকে । তবে মধ্যপ্রাচ্যে এই প্রথমবার বিশ্বকাপ হবে ২৮ দিনে । কাতারের টুর্নামেন্টে দিনক্ষণ বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে কর্মকর্তারা ।
এ/আ/
ছবিঃ সংগ্রহ

