স্বর্ণ

যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশার প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে গেছে। গত নভেম্বরের পর এই প্রথম মূল্যবান ধাতুটির দাম এ পর্যায়ে নেমে এলো।

লন্ডন  থেকে এএফপি জানায়, বুধবার স্বর্ণের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৭৮ দশমিক ৬৭ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার বৃদ্ধি পেলে মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড নিরাপদ বিনিয়োগ হিসেবে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে বিনিয়োগকারীদের একটি অংশ স্বর্ণ থেকে সরে গিয়ে ডলার ও বন্ডে ঝুঁকছেন।

এর ফলে নিরাপদ সম্পদ হিসেবে পরিচিত স্বর্ণের চাহিদা কমে গিয়ে আন্তর্জাতিক বাজারে এর দামে চাপ তৈরি হয়েছে।

আরও খবর