সৌদি সূচক পতন

সৌদি শেয়ার বাজারে সূচকের পতন

সৌদি আরবে তেল উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলার পর শেয়ারবাজারে সূচকের পতন ঘটেছে । দেশটিতে রোববার শেয়ারবাজারের প্রথম সেশনে সূচক তিন শতাংশ কমে যায় ।

প্রথম ঘণ্টায় আরব বিশ্বের সর্ববৃহৎ শেয়ার বাজার টিএএসআই’র সূচক দেড় শতাংশ কমে দাঁড়ায় ৭ হাজার ৭’শ ১৫ তে । জ্বালানী খাতে ৪.৭ শতাংশ এবং টেলিকম ও ব্যাংকিং খাতে কমে ৩ শতাংশ ।

তাছাড়া অন্যান্য আরব বিশ্বের শেয়ারবাজারেও দরপতন ঘটেছে বলে খবরে প্রকাশ ।

উল্লেখ্য , শনিবার ভোরে সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকো তেল ক্ষেত্রের গুরুত্বপূর্ণ দুটি তেল উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয় । ড্রোনের সাহায্যে এ তেল ক্ষেত্রে একাধিক বিস্ফোরণ ঘটানো হয় । ফলে সাময়িক ভাবে তেল উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এবং এ কারণে তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে ।

এ/

ছবিঃ সংগ্রহ

আরও খবর