ড. কালাম স্মৃতিপদক- ২০১৯ পুরস্কার পাচ্ছেন শেখ হাসিনা
ড. কালাম স্মৃতিপদক- ২০১৯ পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ড. কালাম স্মৃতিপদক ২০১৯ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এ পি জে আবদুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পদকটি চালু করেছে ভারত ।
আজ সোমবার বিকেলে রাজধানীতে প্রধানমন্ত্রীর হাতে পদকটি তুলে দেবেন ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা টি পি শ্রীনিবাসন ও সংস্থাটির চেয়ারপার্সন দীনা দাস ।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার অসামান্য অবদান , জনকল্যাণ ও আন্তর্জাতিক শান্তি সহযোগিতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এইচ/
ছবিঃ সংগ্রহ

