এডিবি

নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ সম্পন্ন করতে হবে- কৃষিমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কাজ সম্পন্ন করতে ও মান ঠিক রাখার প্রতি গুরুত্ব আরোপ করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক । তিনি রবিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ দ্রুত বাস্তবায়ন সপ্তাহ ২০১৯ ‘ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ ক্তহা বলেন ।

কৃষিমন্ত্রী বলেন , নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ সম্পন্ন করতে হবে । প্রকল্প বাস্তবায়নের সময় ও মান ঠিক রাখা গুরুত্বপূর্ণ । নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের সাথে আরও অনেক উন্নয়ন জড়িত । মানের ব্যাপারে কোন আপোস নয় ।

তিনি আরো বলেন , বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে । দেশে বিনিয়োগ উপযোগী পরিবেশ রয়েছে । এসময় বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান তিনি । দেশের দুর্নীতি নির্মূল ও সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির কথাও  উল্লেখ করেন আব্দুর রাজ্জাক । 

এশীয় উন্নয়ন ব্যাংক ( এডিবি )’র উদ্যোগে ‘ দ্রুত , উত্তম , শক্তিশালী উন্নয়নের সুফল ‘ শীর্ষক সেমিনারে প্যানেল ডিসকাশনে ব্রিফ উপস্থাপনা করেন এডিবি’র বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ । কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের প্রশংসা করে বলেন , বাংলাদেশ ভারতের চেয়েও অনেক ভালো করছে ।

এছাড়া আলোচনা করেন , পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ফরিদা নাসরিন , স্পেনের রাষ্ট্রদূত আলভারো সালাস , জাইকা’র চীফ রিপ্রেজেন্টেটিভ মি.হিতোশী হিরাতা ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর