ওয়ার্ল্ড ইকোনমিক

বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে এবার বাংলাদেশের স্থান ১০৫ তম

বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে এবার বাংলাদেশের স্থান ১০৫ তম । ১৪১ টি দেশের মধ্যে ১০৫ তম স্থানে রয়েছে বাংলাদেশ । ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ( ডব্লিউইএফ ) – এর এক রিপোর্টে এতথ্য প্রকাশ করা হয় ।

ডব্লিউইএফ’র পাটনার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রাজধানীর ইকনোমিক রিপোর্টার ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ রিপোর্ট প্রকাশ করে। এতে বলা হয় , বিগত বছরের ন্যায় এ বছরেও দেশের সার্বিক সূচক ৫২.১ পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

সিপিডির রিসার্চ পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম সংবাদ সম্মেলনে রিপোর্টটি পাঠ করেন।

তিনি বলেন , বাংলাদেশের সার্বিক স্কোর অপরিবর্তিত রয়েছে। পণ্য বাজার এবং স্বাস্থ্যে বাংলাদেশের অবস্থানের উন্নতি হয়েছে। পণ্য বাজারে বাংলাদেশের অবস্থান ৩৬তম।

রিপোর্টে উল্লেখ করা হয় , ২০১৯ জিসিআই’তে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর । এরপর রয়েছে যুক্তরাষ্ট্র , হংকং , নেদারল্যান্ড , সুইজারল্যান্ড , জাপান , জার্মান , সুইডেন , যুক্তরাজ্য ও ডেনমার্ক ।

দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে ভারত । ভারত ৬১.৪ স্কোর করে ৬৮ তম অবস্থানে , ৫৭.১ স্কোর করে শ্রীলংকা ৮৪ তম অবস্থানে , নেপাল ৫১.৬ স্কোর করে ১০৮তম অবস্থানে এবং পাকিস্তান ৫১.৪ স্কোর করে ১১০তম অবস্থানে রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০০১ সাল থেকেই এই সূচক প্রকাশ করে আসছে।

সিপিডি সংবাদ সম্মেলনে ”বাংলাদেশ বিজনেস এনভাইরনমেন্ট স্টাডি-২০১৯” এর ওপর একটি সমীক্ষা প্রকাশ করে।

সিপিডি পরিচালক গোলাম মোয়াজ্জেম দক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি সেবা, আর্থিক খাত এবং পাবলিক সেক্টরে ব্যাপক রেগুলেটরি সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিপিডি নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর