ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি
ভারতীয় ক্রিকেট বোর্ডের ( বিসিসিআই ) সভাপতি হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি । আগামী দশ মাস সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন ।
ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে স্থায়ীভাবে বিসিসিআই সভাপতির দায়িত্ব নিলেন ৪৭ বছর বয়সী গাঙ্গুলী। এর আগে স্থায়ীভাবে বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করা প্রথম অধিনায়ক ছিলেন বিজিয়ানাগ্রামের মহারাজা। মহারাজা ১৯৫৪ সালে বিসিসিআিই সভাপতি নির্বাচিত হন। সুনিল গাভাস্কার ২০১৪ সালে বিসিসিআইর অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করেন। তবে তিনি স্থায়ী সভাপতি ছিলেন না।
গাঙ্গুলীর সাথে বোর্ডের নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধুমাল।আর কোন প্রার্থী না থাকায় তারা সকলেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
ঢাকাতে বঙ্গবন্ধু জাতীয়স্টেডিয়ামে ২০০০ সালে বাংলাদেশ দলের টেস্ট অভিষেক হয়েছিল গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে।
আগামী ২২ মে কোলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ ম্যাচটি প্রত্যক্ষ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন গাঙ্গুলী। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী। আসন্ন সফরে ভারত সফরে দু’ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর শুরু হবে সিরিজে দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।
সোমবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর বৈঠক শেষে গাঙ্গুলী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি হয়তো ২১ নভেম্বর রাতেই শহরে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।’
গাঙ্গুলি জানান , ‘যদি সবকিছু ঠিক থাকে , তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘন্টা বাজিয়ে ম্যাচটি শুরু করবেন।’
এক নজরে সৌরভ গাঙ্গুলিঃ
নাম – সৌরভ গঙ্গোপাধ্যায়
জন্ম – ৮ জুলাই , ১৯৭২ ।
বয়স – ৪৭ বছর ।
উপাধি – প্রিন্স অফ কলকাতা
উচ্চতা – ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার) ।
ব্যাটিং – বাঁহাতি ব্যাটসম্যান ।
বোলিং – ডানহাতি মিডিয়াম ।
টেস্ট অভিষেক – ২০ জুন ১৯৯৬ বনাম ইংল্যান্ড ।
শেষ টেস্ট – ৬ নভেম্বর ২০০৮ বনাম অস্ট্রেলিয়া ।
ওডিআই অভিষেক – ১১ জানুয়ারি ১৯৯২ বনাম ওয়েস্ট ইন্ডিজ ।
শেষ ওডিআই – ১৫ নভেম্বর ২০০৭ বনাম পাকিস্তান ।
ছবিঃ সংগ্রহ

