ভারত টেস্ট

আসন্ন সিরিজে দিবা রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে ভারত

আসন্ন ভারত সফরে বিসিবিকে দিবা রাত্রির একটি টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে ভারতের নব-নির্বাচিত সভাপতি সৌরভ গাঙ্গুলি ।

 আসন্ন ভারত সফরে দুই টেস্ট সিরিজের একটি দিবা-রাত্রির ম্যাচ খেলতে চায় ভারত। আগামী ২২ নভেম্বর কোলকাতার ইডন গার্ডেনে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি দিবা-রাত্রিতে আয়োজন করতে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নব-নির্বাচিত সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এডিলেড ওভালে ২০১৫ সালের নভেম্বরে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলে। তবে ভারত কিংবা বাংলাদেশ কোন দলই এখনও পর্যন্ত দিবা-রাত্রির টেস্ট খেলেনি।

। ভারত সব সময়ই গোলাপি বলের টেস্টে অনীহা প্রকাশ করে আসছে ।

বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন , ‘ দুই তিন দিন আগে আমরা প্রস্তাবটি পেয়েছি। তবে এখনো আমরা এ বিষয়ে কোন আলোচনা করিনি। বিষয়টি টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর আমরা ভারতকে আমাদের সিদ্ধান্ত জানাবো। ‘

মাঠে দর্শক টানতে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রতি আগ্রহ দেখাচ্ছে ভারত ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর