রপ্তানি বৃদ্ধিতে যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থাপনার উন্নতি প্রয়োজন – বিশ্বব্যাংক
রপ্তানি বৃদ্ধিতে যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থাপনার উন্নতি প্রয়োজন – বিশ্বব্যাংক
বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি প্রবৃদ্ধি ও অর্থনীতির বিপুল চাহিদা মেটাতে যোগাযোগ অবকাঠামোসহ সংযোগ বা সরবরাহ ব্যবস্থাপনার উন্নতির প্রয়োজন বলে বেলেছে বিশ্বব্যাংক ।
আন্তর্জাতিক এই ঋণ সংস্থাটি ‘ সামনের দিকে অগ্রগামী : বাংলাদেশের সাফল্য টেকসইকরণে যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থা ‘ বিষয়ক এক প্রতিবেদনে এমন অভিমত তুলে ধরা হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে , যোগাযোগ অবকাঠামোসহ সংযোগ বা সরবরাহ পদ্ধতিতে উন্নতি করার মাধ্যমে বাংলাদেশ রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরি করতে পারে। বাংলাদেশের রপ্তানি বাড়ানোর জন্য সড়কসহ অন্যান্য যোগাযোগ অবকাঠামোর উন্নতি,সমুদ্র বন্দরের সক্ষমতা বৃদ্ধি, পর্যাপ্ত অবকাঠামো তৈরি,সরবরাহ ব্যবস্থাপনার সেবাসমূহ উন্নতি করার বিকল্প নেই।
বিশ্ব ব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ মাতিয়াস হেরেরা দাপ্প বলেন , যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের যথেষ্ট অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে। এতে প্রতিযোগিতামূলক বাজারে অবস্থান আরও জোরদার করবে , এতে কোন সন্দেহ নেই।
তিনি আরো বলেন , তবে কেবলমাত্র বিনিয়োগ বৃদ্ধি নয়, সেবা ব্যবস্থার উপরও জোর দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন , প্রশাসন ও ব্যবসায়ীদের কার্যক্রমের কেন্দ্রস্থল ঢাকা হওয়ায় তারা একটি সমস্যার মুখোমুখি হচ্ছেন। এতে পরিবহন ব্যয় বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন , ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের প্রস্তাব করা হয়েছিলো। প্রস্তাবটি প্রাথমিক পর্যায়ে রয়েছে।
ছবিঃ সংগ্রহ

