আমজাদ হোসেন

চলে গেলেন গুণীনির্মাতা ও চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন

আমজাদ হোসেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক , নাট্যকার , গল্পকার ও উপন্যাসিক । দেশীয় চলচ্চিত্রে নতুনধারা সৃষ্টিকারী ও একাধারে বহুমুখী প্রতিভার অধিকারী এই গুণী শিল্পী ১৪ই ডিসেম্বর চলে গেলেন না ফেরার দেশে । সংলাপ রচনা থেকে শুরু করে অভিনয় সব ক্ষেত্রেই তিনি রেখে গেছেন প্রতিভার স্বাক্ষর ।

১৯৪২ সনের ১৪ ই আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন এই গুণীশিল্পী । ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ঝোঁক ছিল তাঁর । লেখালেখির মাধ্যমেই তাঁর সৃজনশীল জীবনের সূত্রপাত । পঞ্চাশ দশকে তিনি পুরোপুরি ভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন । এর পাশাপাশি তিনি মঞ্চনাটকেও অভিনয় শুরু করেন । ১৯৫৮ সনে তাঁর প্রথম কবিতা ছাপা হয় পশ্চিমবঙ্গের দেশ পত্রিকায় । সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস পত্রিকায় ছাপা হয়’ স্থিরচিত্র’ নামক ছোটগল্পট । মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস এবং গল্পও লিখেছেন তিনি ।মওলানা ভাসানীর জীবন ও রাজনীতি , নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবন ও রাজনীতি বিষয়ক জীবনীগ্রন্থ সহ ছোটদের এবং কিশোরদের জন্যও তিনি লিখেছেন বহু ছড়া ও গল্প ।
গলাপি এখন ট্রেনে

১৯৬১ সনে ‘ তোমার আমার ‘ চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি অভিনয় শুরু করেন । এরপর তিনি অভিনয় করেন মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ চলচ্চিত্রে । ১৯৬৩ সনে তাঁর লেখা নাটক’ ধারাপাত ‘ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক সালাউদ্দিন । এটি তাঁর রচিত প্রথম চলচ্চিত্র এবং এতে তিনি প্রধান চরিত্রে অভিনয়ও করেন । এরপর তিনি জহির রায়হানের সহকারী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন । যার মধ্যে ‘বেহুলা’ ও ‘ আনোয়ারা ‘ উল্লেখযোগ্য । জীবন থেকে নেয়া চলচ্চিত্রের চিত্রনাট্য তাঁরই লেখা ।
ভাত দে

১৯৬৭ সনে তিনি একক পরিচালক হিসেবে নির্মাণ করেন ‘ জুলেখা’ । একই বছর নুরুল হক বাচ্চুর সাথে যৌথভাবে নির্মাণ করেন ‘ আগুন নিয়ে খেলা ‘ । এছাড়া তাঁর পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে বাল্যবন্ধু , পিতাপুত্র, এই নিয়ে পৃথিবী , বাংলার মুখ, নয়ন মণি , গোলাপী এখন ট্রেনে , সুন্দরী , কসাই , জন্ম থেকে জ্বলছি , দুই পয়সার আলতা , সখিনার যুদ্ধ , ভাত দে , হীরা মতি , প্রাণের মানুষ , সুন্দরী বধূ , কাল সকালে , গোলাপী এখন ঢাকায় , গোলাপী এখন বিলেতে ইত্যাদি অন্যতম । তাঁর লেখা ও নির্মিত টিভি নাটকও ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে ।
জীবন থেকে নেয়া

পরিচালনা , চিত্রনাট্য ও গীতিকার হিসেবে তিনি চারবার জাতীয় পুরষ্কার অর্জন করেন । শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৩ সনে তিনি একুশে পদক পান । সাহিত্য রচনায় দুবার অগ্রণী শিশু সাহিত্য পুরষ্কার ও বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কারসহ একাধিক পুরষ্কারে ভূষিত হন । ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি ।
দুই পয়সার আলতা

ছবিঃ গুগল

আরও খবর