ভারতের চন্দ্রযান-২ এর খোঁজ পেল নাসা
ভারতের চন্দ্রযান-২ এর খোঁজ পেল নাসা
অবশেষে চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ চিহ্নিত করেছে নাসা । এক টুইট বার্তায় এই খবরের সত্যতা প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা । তিনমাস খোঁজার পর তাদের উপগ্রহের এলআরও ক্যামেরায় চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রমের ধ্বংসাবশেষের ছবি ধরা পড়েছে ।
এর আগে ২৬ সেপ্টেম্বর চাঁদের বুকে বিক্রমের ভেঙে পড়ার জায়গাটির ছবি প্রকাশ করেছিল না
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নাসার একটি স্যাটেলাইটে চন্দ্রযান-২–এর ধ্বংসাবশেষ ধরা পড়েছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত একটি মোজাইক ছবিও প্রকাশ করেছে নাসা।
নাসার বিবৃতিতে বলা হয়েছে, ভারতের মেকানিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়র সন্মুগ সুব্রহ্মণ্যম তাদের এলআরও প্রজেক্টের সঙ্গে যোগাযোগ করেছেন। সেখানে সন্মুগ দাবি করেন, নাসার প্রকাশিত ওই ছবিতে বিক্রম-এর ধ্বংসাবশেষ চিহ্নিত করতে পেরেছেন তিনি।
গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অবতরণের সময় চন্দ্রযান ২ এর অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ল্যান্ডার বিক্রমের। চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার ওপরে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। এই বিক্রমের মধ্যে ছিল রোভার প্রজ্ঞাণ। ধারণা করা হয়েছিল, চাঁদের বুকে কোথাও আছড়ে পড়েছে বিক্রম। তারপর বিভিন্ন উপগ্রহ চিত্র দেখে নাসা নিশ্চিত করে ওই ধ্বংসাবশেষ বিক্রমের।
নাসা জানিয়েছে, সন্মুগ সুব্রহ্মণ্যম এলআরও প্রকল্পের সঙ্গে যোগাযোগের পরই বিভিন্ন ছবি খতিয়ে দেখে নিশ্চিত করা হয় যে চাঁদের মাটিতে পড়ে থাকা ওই ধ্বংসাবশেষ চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের। বিক্রম ল্যান্ডার যেখানে ক্র্যাশ ল্যান্ড করেছিল তার উত্তর পশ্চিম দিকে একটা বড় উজ্জ্বল পিকসেল প্রথমে চিহ্নিত করেন সুব্রহ্মণ্যম। নভেম্বরে উপগ্রহ চিত্র দেখে দাবি মার্কিন গবেষণা সংস্থার।
ছবিঃ সংগ্রহ

