বাংলাদেশ ব্যাংক

১৫ ডিসেম্বর আসছে ৫০ টাকার নতুন নোট

৫০ টাকার নতুন নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক । বর্তমানে প্রচলিত ১০ টাকা ও ৫০ টাকার ব্যাংক নোটের রঙ প্রায় একই হওয়ায় নতুন রঙের নোট ইস্যু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক । নতুন নোটটি হবে লালাচে কমলা রঙের এবং বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত ।

চলতি বছরের ১৫ ডিসেম্বর হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে নতুন নোট ইস্যু করা হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় । নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন অপরিবর্তিত থাকবে ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লালচে কমলা রং ব্যতীত প্রচলিত ৫০ টাকার নোটের ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য দুইটি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন রঙের মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

ছবিঃ সংগ্রহ 

আরও খবর