নির্বাচন উপলক্ষে ঢাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
নির্বাচন উপলক্ষে ঢাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির (ডিএসসিসি ও ডিএনসিসি) নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে রাজধানী ঢাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আগামী ২৭ জানুয়ারি মধ্যরাত থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ৭৮ ঘণ্টা এ নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে ২৯ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৩০ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত আরও বেশকিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
নির্বাচন কমিশনের উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে- ভোট উপলক্ষে ২৭ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ ৭৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এজন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বলেছে কমিশন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
ছবিঃ সংগ্রহ

