তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল
তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল
অবশেষে তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে তিনটি টি-২০, ২টি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় বৈঠকে বসেছিলেন বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ও প্রধান নির্বাহিরা। বৈঠক শেষে সফর নিয়ে একমত হয় বিসিবি ও পিসিবি।
তিন ধাপের প্রথমটিতে টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। লাহোরে আগামী ২৪, ২৬ ও ২৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। এরপরদেশে ফিরবে বাংলাদেশ দল।
এরপর দ্বিতীয় ধাপে পাকিস্তান সফরে টেস্ট খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট হবে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি। ঐ টেস্ট খেলে আবারো দেশে ফিরে আসবে বাংলাদেশ।
তৃতীয় ও শেষ ধাপে আাগমী এপ্রিলে আবারো পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ঐ সফরে ৩ এপ্রিল করচিতে একমাত্র ওয়ানডে খেলবে। ওয়ানডের পর ৫ এপ্রিল থেকে করাচিতে সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।
বিসিবি’র পক্ষ থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে সভাপতি পাপন বলেন, আমাদের অবস্থান বোঝার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতেই হবে। দুই পক্ষের সমঝোতার মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছানো গেছে, তাতে আমরা খুশি এবং আইসিসির এফটিপি নীতিমালার প্রতি সম্মান প্রদর্শনের এটা একটা উজ্জ্বল উদাহরণ।
সফর নিশ্চিত হওয়ায় খুশী পিসিবি চেয়ারম্যান এহসান মানিও। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আমি খুবই খুশি যে, আমরা এই সফরের জট খুলতে সক্ষম হয়েছি। এটা দু’টি ক্রিকেট পাগল জাতির জন্যও গর্বের বিষয়। আমি আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকেও ধন্যবাদ জানাতে চাই। তিনি এই দুই দেশের মধ্যে ক্রিকেটকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দারুণ নেতৃত্ব দিয়েছেন।
বাংলাদেশ – পাকিন্তান সিরিজের সময় সূচিঃ
২৪ জানুয়ারিঃ ১ম টি-২০, ভেন্যু – লাহোর।
২৫ জানুয়ারিঃ ২য় টি-২০, ভেন্যু – লাহোর।
২৭ জানুয়ারিঃ ৩য় টি-২০, ভেন্যু – লাহোর।
৭-১১ ফেব্রুয়ারিঃ প্রথম টেস্ট, ভেন্যু – রাওয়ালপিন্ডি।
৩ এপ্রিলঃ একমাত্র ওয়ানডে, ভেন্যু – করাচি।
৫-৯ এপ্রিলঃ দ্বিতীয় টেস্ট, ভেন্যু – করাচি।
ছবিঃ সংগ্রহ

