বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস
বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস
এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস। টুর্নামেন্টের ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় রাজশাহী।
বিপিএলের সপ্তম আসরের ফাইনলে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান করে রাজশাহী রয়্যালস। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করে খুলনা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট হাতে রাজশাহীর পক্ষে ইনিংস শুরু করেন দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। বল হাতে প্রথম ওভারে আক্রমনে আসেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা খুলনা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। রাজশাহীর বোলাররা একে একে উইকেট তুলে নেয়। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা।
একমাত্র শামসুর রহমান ফিফটি করেই আউট হন । আন্দ্রে রাসেলের বলে মুশফিক বোল্ড হলে পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।
শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে খুলনা। ২১ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যালস।
সংক্ষিপ্ত স্কোর :
রাজশাহী রয়্যালস : ১৭০/৪, ২০ ওভার (শুক্কুর ৫২, নওয়াজ ৪১*, আমির ২/৩৫)।
খুলনা টাইগার্স : ১৪৯/৮, ২০ ওভার (শামসুর ৫২, রুশো ৩৭, ইরফান ২/১৮)।
ফল : রাজশাহী রয়্যালস ২১ রানে জয়ী।
ছবিঃ সংগ্রহ

