সিলেটে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
সিলেটে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
সিলেট অঞ্চলে ৪.১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার দুপুর ১টা ১০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায় নি।
সিলেট আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্তের সিলেটের গোয়াইনঘাট এলাকায়। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১।
ভূমিকম্পের সময় লোকজন দ্রুত ভবন থেকে নিচে নেমে আসে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ছবিঃ সংগ্রহ

