২৩০০ বছরের পুরনো মমির সন্ধান
২৩০০ বছরের পুরনো মমি
মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে অবস্থিত মিনায়া অঞ্চলে প্রায় ২৩০০ বছরের পুরনো ৫০ টি মমির সন্ধান পাওয়া গেছে । মিসরের পুরাতত্ত্ব মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সন্ধান পাওয়া মমিগুলো তোলেমাইক যুগের ।
মিনায়ার এল গাবেল তুনার ত্রিশ ফুট গভীরে চারটি সমাধিকক্ষ হতে মমিগুলো উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মমির ১২ জনই শিশু । মমিগুলো ৩০৫ খ্রিষ্টপূর্বের বলে ধারণা করা হচ্ছে । কয়েকটি মমি লিলেন কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে । আর কয়েকটি পাথর ও কাঠের কফিনে পাওয়া গেছে । মমিগুলো বেশ ভালো অবস্থায় পাওয়া গেছে তবে মমিগুলোর পরিচয় জানা যায় নি । মমি করার পদ্ধতি দেখে ধারণা করা হচ্ছে মমির ব্যক্তিরা অনেক মর্যাদাপূর্ণ ছিলেন । মমিগুলোর সাথে ওই সময়ের কিছু হস্তলিপিও উদ্ধার করা হয়েছে যা তৎকালীন সময়ের মানুষ লেখার জন্য ব্যবহার করত ।
মিনিয়া ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের যৌথ অভিযানের ফলে চলতি বছরের শুরুর দিকে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া গেছে । বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দর্শকদের জন্য ৪০ টি মমি প্রদর্শনের ব্যবস্থা করা হয় ।
ছবিঃ সংগ্রহ

