সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে মঙ্গলবার থেকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

