ভোক্তা অধিকার দিবস

বিশ্ব ভোক্তা অধিকার দিবস আজ

আজ ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার -সুরক্ষিত ভোক্তা-অধিকার’।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত টিসিবি ভবনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ভোক্তা-অধিকার বিষয়ক যে কোন অভিযোগ জানাতে আজ একটি ‘ভোক্তা বাতায়ন’ হটলাইন নম্বর উদ্বোধন করা হবে ।

দেশব্যাপী দিবসটি উদযাপন করা হবে আজ। বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে নানা আয়োজন করা হলেও করোনা ভাইরাসের কারণে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও অনান্য কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর