কাবা

মক্কায় পবিত্র হেরেম শরীফ ও মদিনায় জামায়াতে নামাজ সাময়িক স্থগিত

করোনা ভাইরাস মোকাবেলায় মক্কায় পবিত্র হেরেম শরীফ ও মদিনায় মসজিদে নববী ছাড়া ব্যতীত সব মসজিদে নামাজ আদায় সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি সরকার।

মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট জানায়, দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন দ্য কাউন্সিল অব স্কলার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে মসজিদ পুরোপুরি বন্ধ করার হয়নি বলেও জানানো হয়। সেখানে শুধু জামায়াতে নামাজ পড়া সাময়িক স্থগিত করা হয়েছে। নিয়মিত আজান হবে এবং সবাইকে বাসায় নামাজ পড়ার পরামর্শ দেয়া হয়েছে।

সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে সকল নাগরিকদের ঘরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হতে নির্দেশ জারি করা হয়েছে।

করোনা ভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এর আগেও মক্কা-মদীনার মসজিদ বন্ধ করেছিল সৌদি আরব। গত ৫ মার্চ মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামের কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। একই দিন বন্ধ করে দেয়া হয় মদিনার মসজিদ নববীও। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে একদিন পরেই খুলে দেয়া হয় মসজিদ দু’টি।

সৌদি আরবে এ পর্যন্ত অন্তত ১৭১ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে অন্তত ৩৮ জন। তবে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে করোর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ছবিঃ সংগ্রহ

আরও খবর