স্বর্ণ স্বর্ণ

কমেছে স্বর্ণের দাম

কমেছে স্বর্ণের দাম। আজ বৃহস্পতিবার থেকে প্রতি ভরিতে কমেছে ১ হাজার ১৬৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে দেশের বাজারেও দাম কমেছে বলে জানায় বাজুস।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুসারে, সবচেয়ে ভালোমানের ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রয় হবে ৬০ হাজার ৩৬১ টাকা দরে। গতকাল বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রয়মূল্য ছিল ৬১ হাজার ৫২৭ টাকা। পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রয় হবে ৫৮ হাজার ২৮ টাকা দরে। আগে এ মানের প্রতি ভরি স্বর্ণের বিক্রয়মূল্য ছিল ৫৯ হাজার ১৬৪ টাকা।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৫৩ হাজার ১৩ টাকা। গতকাল পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৫৪ হাজার ১১৭ টাকা। আর সনাতন পদ্ধতিতে বাজারে বিক্রয় হবে ভরিপ্রতি ৪০ হাজার ২৪০ টাকা। গতকাল পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৪১ হাজার ৪০৭ টাকা। এদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রয়মূল্য ৯৩৩ টাকা।

ছবিঃ সংগ্রহ

আরও খবর