কোয়ারেন্টাইন না মানলে আইন প্রয়োগ করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী
কোয়ারেন্টাইন না মানলে আইন প্রয়োগ করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে যারা আসছে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেউ তা না মানলে আইন প্রয়োগ করা হবে।
গতকাল রাজধানীর মতিঝিলে এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘মুজিব কর্নার’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনা ভাইরাসকে সঠিক সময়ে আমলে না নিয়ে ইতালি ও স্পেন ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে। বাংলাদেশ এমন ভুল করতে চায় না। যারা হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, আপনারা নিজেকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন। নির্দেশিত বিষয়গুলো না মানলে আইন আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, উপব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।
ছবিঃ সংগ্রহ

