প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন
প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৫ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন তিনি।
বাংলাদেশ টেলিভিশন, বেতার ও দেশের সব বেসরকারি চ্যানেলে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। করোনাভাইরাসের সংক্রমণে সরকারের নেয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীকে আশ্বস্ত করবেন প্রধানমন্ত্রী । আসতে পারে আরও কিছু নির্দেশনাও।
ছবিঃ সংগ্রহ

